• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ-চীন বন্ধুত্ব দৃঢ় হয়েছে: শি জিনপিং

Aminu Islam, Staff Reporter / ২৮৮ বার দেখা
আপডেট : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে বন্ধুত্ব দৃঢ় থেকে দৃঢ় হয়েছে। উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে ‌‘দৃঢ় ও গভীর’ রাজনৈতিক আস্থা এবং ‘ফলপ্রসূ কার্যকর সহযোগিতা’ রয়েছে। এই সম্পর্ক দুই দেশের জন্য বাস্তব কল্যাণ বয়ে আনবে। 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে পাঠানো চিঠিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ